মাস্ক না পরে প্রচারকে কেমন চোখে দেখছেন তারকা প্রার্থীরা? - The News Lion

মাস্ক না পরে প্রচারকে কেমন চোখে দেখছেন তারকা প্রার্থীরা?

 


দি নিউজ লায়ন;   দেশে হু হু করে বাড়ছে করনা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গেও। এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেক তারকাই কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করবার জন্য মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা নিয়ে নিয়মিত পোস্ট করছেন। অথচ তাঁদেরই বেশ কিছু কলিগ,  যাঁরা এবার বিধানসভা ভোটে প্রার্থী, তাঁরা উল্টোপথে হাঁটছেন। যেমন এবছর নির্বাচনে দাঁড়নো বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকার প্রচারে বেরিয়ে মাস্ক বিতরণ করেছেন। 


মাস্ক পরার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন বেহালা পূর্বের বাসিন্দাদের কাছে। আবার, রাজ চক্রবর্তীর মত তারকা প্রার্থী শুরুর দিকে জানান, বারাকপুরের মানুষজন তাঁর মুখ দেখতে চান, হাত মেলাতে চান তাঁর সঙ্গে। কেউ কেউ এসে আলিঙ্গনও করছেন। নির্বাচনে দাঁড়িয়ে মানুষের আবেগকে দূরে ঠেলে দেওয়া প্রায় অসম্ভব বলে জানান রাজ। যদিও পরবর্তীতে মুখে মাস্ক পরেই প্রচার করছেন বারাকপুরের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী। চণ্ডীতলায় দলের স্টার ক্যাম্পেনার হিসাবে প্রচার করে চলেছেন বিজেপির যশ দাশগুপ্ত।


তিনি জানিয়েছেন, প্রচারে বেরিয়ে বেশিরভাগ মানুষ তাঁর সঙ্গে সেলফি তুলতে চান। করোনার বাড়বাড়ন্তের আগে তিনি তাঁদের অনুরোধ রাখলেও এই মুহূর্তে সবিনয়ে সেইসব প্রস্তাব প্রত্যখ্যান করছেন। বেহালা পশ্চিম থেকে নির্বাচনে লড়া প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অবশ্য এক বাস্তব সমস্যার কথা তুলে ধরেছেন। তিনি এখন জেলায় জেলায় ভোট প্রচার করছেন। জেলার মানুষ নায়িকা শ্রাবন্তীকে দেখতে চান. সেখানে মাস্কে মুখ ঢাকলে দল তাঁদের যে কারণে প্রার্থী করেছে, সেই উদ্দেশ্য সাধিত হবে না বলে মনে করছেন অভিনেতা। তবে ৩-৪ দিন অন্তর তিনি কোভিড টেস্ট করাচ্ছেন বলে জানিয়েছেন বেহালা পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী। 


আসানসোলের শহর থেকে প্রত্যন্ত আদিবাসী গ্রাম পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। এলাকার শিশুদের কোলে নেওয়া থেকে শুরু করে মা-কাকিমাদের আশীর্বাদ মাথায় নেওয়া, এমন ছবি ভেসে উঠছে প্রতিনিয়ত। সায়নীর অবশ্য সম্পূর্ণ রাজনৈতিক। তিনি মনে করছেন, এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  প্রচার করতে পারলে তাঁরা পারবেন না কেন? বামেদের একমাত্র তারকা প্রার্থী দেবদূত ঘোষ। রাজনীতিবিদদের মূল কাজই হল ‘আপনি আচরি ধর্ম, পরেরে শিখাও’। জনগণের মধ্যে নেমে কাজ করতে গেলে কোভিড বিধি মানতে হবে নেতাকেও, তবেই তিনি তাঁর আশপাশের মানুষকে সুরক্ষা দেওয়ার কথা জোর গলায় বলতে পারবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.